1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ব্যবসায়ীদের সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

সারোয়ার সবুজ :- গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া ব্যবসায়ী (বণিক) সমবায় সমিতি লিঃ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মত সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হলো এবারও। মাওলানা নজরুল ইসলামের কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভাটি আরম্ভ করা হয়।

৩১ অক্টোবর ( শুক্রবার ) বিকাল ৩ টায় সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। এসময় গোদাগাড়ী উপজেলা মিলানায়তনে ব্যবসায়ীদের একত্রিত করে উম্মুক্ত সাধারণ সভায় ২০২৫ সালের আয়- ব্যয়ের হিসাব সকল সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। এতে সকল সদস্যদের সকল বিষয়ে উম্মুক্ত আলোচনার ব্যবস্থা রাখা হয়।

ডাইংপাড়া ব্যবসায়ী ( বণিক) সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কর্মকর্তা ফয়সাল আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ জিগার হাসরত,গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ভারঃ) মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

সভাপতির বক্তব্যে ডাইংপাড়া ব্যবসায়ী ( বণিক) সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন বলেন, “আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম “। আমরা ব্যবসায়ীগণ সবসময় খেয়াল রাখবো যেন ক্রেতা গণ পন্য কিনে না ঠকে। ব্যবসায় শুধুমাত্র মুনাফা অর্জনই নয় এই ব্যবসার মাধ্যমে সমাজের উন্নয়ন সহ সেবা করাও সম্ভব। আপনারা কাস্টমারের সাথে সুন্দর আচরণ করবেন এতে করে কাস্টমার যেমন খুশি হবেন, আল্লাহ তেমনই আপনার উপর খুশি হবেন।
দোকান ঘর ভাড়া ও জামানত সংক্রান্ত কিছু সমস্যা তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের গোদাগাড়ী ডাইংপাড়া এলাকার দোকান গুলোতে অতিরিক্ত ভাড়া ও জামানত সংগ্রহ করে থাকেন মালিকরা। এছাড়াও অতিরিক্ত পৌর করের বোঝা টানতে সমস্যার সম্মুখীন হই আমরা। এসব সমস্যা নিরসনে দোকান মালিক ও পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বার্ষিক সাধারণ সভায় বেশ কিছু বিষয় সিদ্ধান্তগৃহীত হয় তার মধ্যে ১। কোন ব্যক্তি নতুন ব্যবসা শুরু করলে সমিতিকে অবহিত করতে হবে। ২। দোকানঘর ভাড়ার মেয়াদ শেষে নতুন করে নবায়ন করতে ১৫% এর বেশি ভাড়া বৃদ্ধি করা যাবে না। ৩। ঘরের মেয়াদ শেষে নতুন করে নবায়ন করার সময় পূর্বের জামানত বহাল থাকবে, নতুন করে জামানত গ্রহণ বা প্রদান করা যাবে না। ৪। দোকানঘর নেয়ার সময় চুক্তিপত্রে সমিতির সভাপতি/ সম্পাদকের স্বাক্ষর থাকতে হবে এবং প্রতিটি চুক্তিপত্র একই রকম হতে হবে। কারও মনগড়া চুক্তিপত্র লিখলে তা গ্রহণযোগ্য হবে না। ৫। কোন ব্যবসায়ী মৃত্যুবরণ করলে সকল দোকানঘর বন্ধ রেখে জানাযায় অংশগ্রহণ করতে হবে। ৬। সমিতির মাসিক চাঁদা নিয়মিত পরিশোধ করতে হবে, অনাদায়ী সদস্যদের ৩টি নোটিশ প্রদান করা হবে। নোটিশের পরেও যদি চাঁদা নিয়মিত না দেন তাহলে তার সদস্যপদ রহিত হবে।

প্রধান অতিথি ইউএনও ফয়সাল আহমেদ পরামর্শমূলক বক্তব্যে বলেন, আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলুন। ব্র্যান্ডের মালামাল রাখুন। এতে গোদাগাড়ীর বাইরের ক্রেতারাও আকৃষ্ট হবে। বাইরের লোকেরাও গোদাগাড়ীতে কেনাকাটা করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park