1. admin@godagarinews24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোদাগাড়ীতে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬’ সরকার যখন জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে ব্যস্ত, রাজশাহীর দেওয়ালে তখন দিবস বিরোধী পোষ্টার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট বদলির এক মাসেও কর্মস্থল ছাড়েননি নিরাপত্তা প্রহরী সুরুজ আলীর মুক্তি দাবিতে সরব জাতীয় সাংবাদিক সংস্থা, মামলা প্রত্যাহারের আহ্বান গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ, অপমৃত্যু মামলা পদ্মা কিন্ডারগার্টেন এসোসিয়েশন, গোদাগাড়ী, রাজশাহীর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন চুরি হওয়া অটোরিকশা উদ্ধার ও অপরাধী শনাক্তকরণে সহযোগিতা কামনা রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট: ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক ১ গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ, অপমৃত্যু মামলা

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

​সারোয়ার সবুজ, গোদাগাড়ী (রাজশাহী):

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মহাসড়কসংলগ্ন একটি পুকুর থেকে সাবেদুল (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

​রোববার (২৬ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে উপজেলার রাজাবাড়ি হাট বিজিবি ক্যাম্পের বিপরীতে ঢাকা-রাজশাহী মহাসড়কসংলগ্ন পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
​নিহত সাবেদুল গোদাগাড়ী থানার বিজয়নগর কলোনী এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

​মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park