1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি: সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও প্রেমিক গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২২১ বার পঠিত

সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর এক চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে থানা পুলিশ। পরকীয়া প্রেমের জেরে শ্বশুরবাড়িতে চুরির অভিযোগে প্রবাসী ছেলের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার বালিয়াঘাটা দাসপাড়া গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. মুরশেদ আলী আকাশ (২৫) এবং একই গ্রামের প্রবাসী মো. মারুফ আলীর স্ত্রী মোসাঃ জয়নব সিফা (২৩)। অভিযুক্ত আকাশ পেশায় একজন গাড়ির হেলপার।
​
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী হওয়ার সুবাদে আকাশ ও জয়নব সিফার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত ৮টার দিকে বাদি মো. আব্দুল মতিন ও তার স্ত্রী বাড়ির পাশের মসজিদে তারাবির নামাজ পড়তে যান। এই সুযোগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আকাশ ও জয়নব সিফা ঘরে থাকা আলমারি ও বাক্স ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করেন।

​
ঘটনার পর আব্দুল মতিন বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা (নং-২১) দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে গোদাগাড়ী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। আজ ১৫ মার্চ দিবাগত রাত ১টা ৪০ মিনিটে কালিয়াঘাটা দাসপাড়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।

​অভিযানকালে আকাশের বসতবাড়ির ছাদের স্টোর রুম থেকে ১ জোড়া স্বর্ণের বালা, ৩টি চেইন, ৪ জোড়া কানের দুল, ৫টি আংটি এবং ১ জোড়া রুপার নুপুর উদ্ধার করা হয়। এছাড়া জয়নব সিফার কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
​গোদাগাড়ী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের এই তৎপরতায় এলাকায় স্বস্তি নেমে এসেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park