1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

গোদাগাড়ীতে গোয়ালঘর থেকে ১৪০ বস্তা অবৈধ সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবৈধভাবে সার মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪০ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
​আজ ২০ আগস্ট ২০২৬ তারিখে উপজেলার কানাইডাঙ্গা (রাজাবাড়ী হাট) এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোদাগাড়ী উপজেলার কানাইডাঙ্গা এলাকার রাজাবাড়ী পোস্টের অন্তর্ভুক্ত মৃত মহসিন আলীর ছেলে নাসিরুদ্দীনের চাচাতো ভাই মৃত খাদিমুল ইসলাম সকেটের বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে সার মজুদ করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
​উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই গোয়ালঘর থেকে ৯০ বস্তা এমওপি (MOP) এবং ৫০ বস্তা ডিএপি (DAP) সার উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুদকৃত মোট ১৪০ বস্তা সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার টাকা।

​অভিযানকালে সার ডিলার বা সঠিক লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুদের অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে মুচলেকা নেওয়া হয়। জব্দকৃত সার এবং অর্থদণ্ড মিলিয়ে এ ঘটনায় মোট ১ লাখ ৯২ হাজার টাকার আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে।
​প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থরক্ষায় এবং সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park