1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

গোদাগাড়ীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচি পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

​রাজশাহীর গোদাগাড়ীতে ২০২৫-২৬ অর্থবছর উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

​আজ ৩০ জুন ২০২৬ তারিখ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসূচির আওতায় তিনটি প্রধান ক্যাটাগরিতে কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে:​উফশী রোপা আমন: ৪,৫০০ জন কৃষককে মাথাপিছু ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। ​মরিচ চাষ: ৬০ জন কৃষককে মাথাপিছু ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার, ১০০ গ্রাম সারের পাশাপাশি ১০ গ্রাম হরমোন প্রদান করা হচ্ছে। ​গ্রীষ্মকালীন শাকসবজি চাষ: ২,৫০০ জন কৃষককে মাথাপিছু ৭ প্যাকেট বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকার কর্তৃক গৃহীত এই উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে কৃষকদের উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park