1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে কুকুরের কামড়ে জলাতঙ্ক আতঙ্ক: ভ্যাকসিন চেয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব ও কামড়ে জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে কুকুরের জন্য জলাতঙ্ক নিরোধক ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বরাবর আবেদন জানিয়েছে ‘নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি’।

​রোববার (১৯ এপ্রিল) সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোঃ সালাহ উদ্দিন বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে এই দাবি জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া ওই চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে গোদাগাড়ী পৌরসভা এলাকায় ব্যাপক হারে কুকুরের কামড়ে সাধারণ মানুষের মাঝে জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ছে। জনস্বাস্থ্যের নিরাপত্তার কথা চিন্তা করে দ্রুততম সময়ে এই এলাকায় কুকুরকে ভ্যাকসিন প্রদানের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। এই লক্ষ্যে গোদাগাড়ী পৌরসভাকে প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহের জন্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাঘাটে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা একা রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন কুকুরের কামড়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা থেকে জলাতঙ্ক ছড়িয়ে পড়ার ভয় কাজ করছে সবার মাঝে।

এ বিষয়ে নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ সালাহ উদ্দিন বিশ্বাস বলেন, “জনস্বার্থ রক্ষা ও প্রাণঘাতী জলাতঙ্ক রোগ থেকে নাগরিকদের বাঁচাতে আমরা এই উদ্যোগ নিয়েছি। আশা করছি, সরকার দ্রুত গোদাগাড়ী পৌরসভাকে প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহ করে এই আতঙ্ক নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে।”

​গোদাগাড়ীর সচেতন মহলের দাবি, সরকারি পর্যায়ে দ্রুত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই দ্রুত টিকাদান কর্মসূচি চালুর দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park