1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন এর আয়োজনে শুরু হচ্ছে ‘পিঠা-পুলি উৎসব-২০২৫’

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪১৯ বার পঠিত

সারোয়ার সবুজ:-আগামী ২৬ নভেম্বর থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘পিঠা-পুলি উৎসব-২০২৫’। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

​বাঙালির চিরায়ত ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় পিঠার পরিচিতি তুলে ধরতে এই উৎসবের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আয়োজকরা জানান, উৎসবকে আরও প্রাণবন্ত ও মুখর করতে থাকছে উন্মুক্ত পিঠা তৈরির প্রতিযোগিতা। মেলায় আগত দর্শকদের বিচারে সেরা তিনটি স্টলকে (১ম, ২য় ও ৩য়) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

​উৎসবের বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে উপজেলা শিল্পকলা একাডেমী, গোদাগাড়ীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
​পিঠা উৎসবে স্টল দিতে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীদের আগামীকাল (২৩ নভেম্বর, ২০২৫) মধ্যে গোদাগাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শীতের আমেজে এই পিঠা উৎসব দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছে উপজেলা প্রশাসনের।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park