1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ইজিপিপি প্রকল্পের খাল পুনঃখনন কাজ পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৮৭ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় চলমান খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। আজ তিনি গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নে অবস্থিত চব্বিশনগর বোয়ালা বিল হতে দমদমা খাড়ি পর্যন্ত এলাকাটি পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে মহাপরিচালকের সাথে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মমিনুল হক এবং রিশিকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান টিটু।

​প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজের গুণমান ও অগ্রগতি পর্যালোচনা করেন। উল্লেখ্য যে, এই প্রকল্পের আওতায় চব্বিশনগর বোয়ালা বিল হতে দমদমা খাড়ি পর্যন্ত খাল পুনঃখনন করা হচ্ছে, যা স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের ধারে দুই হাজার ফলজ ও বনজ গাছ রোপন করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park