1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮০৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী, রাজশাহী :- গোদাগাড়ীতে আটক স্বর্ণের বারকে ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। উপজেলার হাটপাড়া ঘাট এলাকায় গত ২০ অক্টোবর একটি স্বর্ণের চালান আটক করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় চালানটি ৩ জন পুলিশ এসে বেলা আনুমানিক ৩ টার সময় আটক করে। আশপাশে লোকজনকে কিছু না বলেই আসামী মোশাররফকে হ্যান্ডকাপ পড়িয়ে মোটরসাইকেল যোগে উঠিয়ে নিয়ে যান তারা।
পরে প্রায় সাড়ে চার ঘন্টা পর আসামিকে নিয়ে ঘটনাস্থলে যান পুলিশ। এসময় ওসি ( ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন, এসআই কুদ্দুস, এসআই রেজাউল, এএস আই মজনু মিয়া উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনকে পুলিশ ডাক দেয় এবং আসামীর কোমরের অংশ থেকে ৫ টি স্বর্ণের খণ্ডাংশ বার পেয়েছি মর্মে জানায়। এরপর ২ জনকে স্বাক্ষী করে পুলিশ আসানীকে নিয়ে চলে যান।

এদিকে পুলিশের এসআই কুদ্দুস বলছেন আমরা আসামিকে আটক করেছি সাড়ে সাতটার সময়। আমরা ৩ টার সময় ঘটনাস্থলে যায় নি। যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা সাড়ে সাতটায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসামীকে অবৈধ স্বর্ণের বারসহ আটক করেছি। অভিযান পরিচালনার সময় আপনারা ৩ জন ছিলেন এমন প্রশ্নে কুদ্দুস বলেন, না ঘটনাস্থলে আমি, ওসি মোয়াজ্জেম, এসআই রেজাউল, এএসআই মজনু মিয়া সহ কনস্টেবলরা ছিল। আমরা একবারই ঘটনাস্থলে গিয়েছি।
উপস্থিত এএসআই মজনু ৩ টার সময় তুলে আনার বিষয়টি স্বীকার করে জানান, আমরা ঐ সময় তার কাছে খুঁজে পায়নি। থানায় নিয়ে আসার পর পেয়েছি। আপনারা ঘটনাস্থলে গিয়ে আসামির কোমরে পাওয়ার বিষয়টি জনগনকে দেখিয়েছেন এমন প্রশ্নে মজনু দ্রুত কাজে আছে বলে সটকে পড়েন।

হাটপাড়া ঘাটের মমিন মাঝি বলছেন, ৩ জন লোক সিভিল পোশাকে এসে আসামিকে নৌকা থেকে নামিয়ে তুলে নিয়ে যায়। কাউকে কিছু বলেওনি কাউকে কোন কিছু দেখায়নি।তখন আমরা জানতাম না কি কারনে তাকে ধরে নিয়ে গেল।পরে আবার সাড়ে সাতটা সময় নিয়ে এসে যখন লোকজনকে দেখালো তখন জানতে পেরেছি। দেখলাম ৫ টি স্বর্ণের বার।

হাটপাড়া এলাকার মুহিন ইসলাম (১৪) জানান, ৩ টার সময় ঐ লোকটাকে লিয়্যা গেছে।ফের এশারের সময় লিয়্যা আইসছে।তখুন দেখনু যে সোনা পাইয়্যাছে।হামি আর কিছু জানি না।

একই এলাকার নিতাই থানা থেকে পাওয়া ছবি দেখে বলেন, ঐ সময় এ ধরনের সোনার বার ছিল না। আরও মোটা ও লম্বা ছিল।

গোদাগাড়ী মডেল থানার ওসি ( ভারপ্রাপ্ত ) মোয়াজ্জেম হোসেন বলেন, আসামীকে ৩ টার সময় গ্রেফতারের তথ্য সঠিক নয়। অভিযানে থাকা এ এস আই মজনু আসামীকে ৩ টায় গ্রেফতার করেছে মর্মে স্বীকার করেছে বলে জানতে চাইলে ওসি বলেন তিনি সঠিক জানে না। স্থানীয়রা আসামীকে ৩ টার সময় আটক করেছে জানালে তিনি বলেন স্থানীয়রাও মিথ্যা বলছে। আসামী কে সন্ধ্যার পর আটক করা হয়েছে। আটক ব্যক্তির নিকট থেকে খন্ড সোনার বার পাওয়া গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park