1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে অবৈধ সার মজুদ ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, কঠোর ব্যবস্থার হুশিয়ারি

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

​রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অনুমোদনহীন সার অবৈধভাবে মজুদ ও বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ সার।

​গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান।

​প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবারের অভিযানে উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুরে অবস্থিত ‘মেসার্স রহিম এন্টারপ্রাইজ’ এর গোডাউন পরিদর্শনকালে ২২ বস্তা অনুমোদনহীন এমওপি সার পাওয়া যায়। এর প্রেক্ষিতে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত ২২ বস্তা সার সরকারি মূল্যে বিক্রয় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

​একই দিনে দেওপাড়া ইউনিয়নের কদমশহরে কীটনাশকের দোকান ‘মেসার্স সাজ এগ্রো বিজনেস’-এ অভিযান চালিয়ে অনুমোদনহীন ৩৯ বস্তা সার জব্দ করা হয়। অনিয়মের দায়ে ওই প্রতিষ্ঠানকেও মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সার সরকারি দামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

​এদিকে, এই অভিযানের ধারাবাহিকতায় আজ সার সম্পর্কিত একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ সার মজুতকারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park