1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মাটি কাটার অপরাধে ১ ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।​শুক্রবার (১৯ জুন, ২০২৬) সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলার কানাইডাংগা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
​অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কানাইডাংগা এলাকায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ইসরাত জাহান সেখানে ঝটিকা অভিযান চালান।

অভিযানে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান পরিচালনায় গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানায়, কৃষি জমি রক্ষায় এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিচালিত এ ধরনের আইনানুগ পদক্ষেপে এলাকার সচেতন মহলের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park