1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় পথচারীর মৃত্যু: পরিচয় শনাক্তে পুলিশের আহ্বান

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৩১ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর বয়সী এক অজ্ঞাতনামা পথচারী নিহত হয়েছেন।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী থানাধীন গোগ্রাম ইউনিয়নের বিজয়নগর বাউল পেট্রোল পাম্প থেকে প্রায় ১০০ গজ পূর্বে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জগামী একটি অজ্ঞাতনামা যানবাহন ওই ব্যক্তিকে গুরুতর আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

​পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে গোদাগাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সকাল ৬টা ২৪ মিনিটে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (প্রেমতলী) ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। নিহতের পরিচয় নিশ্চিত করতে অথবা সন্ধান পেতে সংশ্লিষ্টদের নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

​আইসি, প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র: ০১৩২০-১২২৫৯৭
​ওসি, গোদাগাড়ী মডেল থানা: ০১৩২০-১২২৫৯৪

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park