1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ১০ হাজার কৃষকের মাঝে আউশ ধান ও সার বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ, রাসায়নিক সার ও মৌ-বক্স বিতরণ করা হয়েছে। আজ ১১ মে, ২০২৬ সোমবার সকালে উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​চলতি মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং মৌ-চাষে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে এই বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।

​উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর প্রণোদনার আওতায় উফশী আউশ ধান ও মৌ-বক্স দুটি ক্যাটাগরিতে সহায়তা দেওয়া হয়েছে।
​উফশী আউশ ধান প্রণোদনা (১০,০০০ জন কৃষক) প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি ধান বীজ,ডিএপি (DAP) সার ১০ কেজি, ​এমওপি (পটাশ) সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

​আধুনিক পদ্ধতিতে মধু আহরণের জন্য নির্বাচিত ১০ জন চাষিকে প্রদান করা হয়,মৌ-বক্স ১টি, ​স্মোকার১টি, কুইন গেট (ফেস) ৪টি ও হাইভ টুলস ১টি।

​প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ​উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন, ​উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ,​সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, ​উপজেলা সমবায় অফিসার,জিগার হাশরত,​উপজেলা সমাজসেবা অফিসার,আব্দুল মানিক, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) আব্দুল লতিফ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সঠিক সময়ে বীজ ও সার ব্যবহারের মাধ্যমে আউশ ধানের বাম্পার ফলন নিশ্চিত করতে এবং মৌ-চাষের মাধ্যমে মধু উৎপাদন বাড়িয়ে কৃষকদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park