1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

গোদাগাড়ীতে বাঁশঝারের নিচ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২৯ বার পঠিত

সারোয়ার সবুজ-: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দ্বিগরাম সাফিনা পার্কের দক্ষিন পার্শ্বে গোদাগাড়ী টু আমনুরা আঞ্চলিক সড়কের পাশে খাসপুকুর সংলগ্ন বাঁশঝারের নিচে থেকে ওয়াহেদ আলী (৬০) নামে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওয়াহেদ আলী রাজশাহীর জেলার রাজপাড়া থানার কাজিহাটা গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে পার্কের পাশে ওই বৃদ্ধের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেই পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকা বাসী জানিয়েছেন, নিহত ওয়াহেদ গত দুই দিন এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যাই, তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছিল।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ রুহুল আমিন জানান, প্রাথমিক তদন্তে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park