1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৭২৯ বার পঠিত

সারোয়ার সবুজ:- রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসলে নেমে এক ফরহাদ নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ী উপজেলার মডেল থানার সামনে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি হলেন, গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের মনিরুল ইসলাম বাবুর ছেলে ফরহাদ হোসেন (১৭)। ফরহাদ গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

জানা যায়,ফরহাদসহ কয়েকজন সহপাঠি দুপুরে গোসল করতে নামে নদীতে। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে যায় ফরহাদ। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় রাজশাহীর ডুবরীরা তার মরদেহ উদ্ধার করে।

রাজশাহী ফায়ার সর্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, রাজশাহী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল পাঠানো হয়। পরে তারা নিখোঁজ ফরহাদের মরদেহ উদ্ধার করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park