1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত: “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি”

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ বার পঠিত

সারোয়ার সবুজ:-প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

​আজ বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) দিবসটি উপলক্ষে গোদাগাড়ী উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি সুসজ্জিত র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​’প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থা’র সভাপতি মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুস সাদাত রত্ন

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাদাত রত্ন বলেন,​

“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে উন্নত প্রশিক্ষণ ও যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

 

​বক্তারা সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park