1. admin@godagarinews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন অটোচালক সিহাব হত্যার রহস্য উদঘাটন অটোরিকশাসহ ৪ জন গ্রেফতার। গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার পলাতক আসামি শিমুল গ্রেফতার গোদাগাড়ীতে পুকুরে গোসলের সময় বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে মামলা গোদাগাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৫ বছর পর চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী, শপথ গ্রহণ। গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা। 

গোদাগাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ীতে ২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোদাগাড়ী, রাজশাহীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় মোট *১৮ হাজার ৩৯০ জন* কৃষককে এ সহায়তা দেওয়া হবে।

জনপ্রতি বরাদ্দ:সরিষা:* ১৭,১০০ জনকে – বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি
মসুর:* ১,২০০ জনকে – বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি
খেসারি:* ৪০ জনকে – বীজ ৮ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজিঅড়হড়:* ৫০ জনকে – বীজ ২ কেজি, ডিএপি ৫ কেজি, এমওপি ৫ কেজি

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মরিয়ম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হচ্ছে। সঠিক সময়ে বীজ বপন ও সার প্রয়োগের মাধ্যমে কৃষকরা ভালো ফলন পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park