1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পুকুরে গোসলের সময় বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে মামলা গোদাগাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৫ বছর পর চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী, শপথ গ্রহণ। গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে

গোদাগাড়ীতে পুকুরে গোসলের সময় বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে মামলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ীতে পুকুরে গোসলের সময় কৌশলে এক বৃদ্ধার গলা থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন চুরি করে নেওয়ার অভিযোগে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

মামলার বাদী মোছাঃ মোতাহারা বেগম। তিনি উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের মোঃ আহাদুল ইসলামের স্ত্রী।

রাজশাহীর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, গোদাগাড়ী আমলী আদালতে দায়ের করা মামলায় দণ্ডবিধির ৩৭৯/৫০৬(২)/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

মামলায় একই এলাকার নাসিমা খাতুন, ফাইজান বেগম ও কামারপাড়া এলাকার গ্রীন লাইফ একাডেমির পরিচালক জাহাঙ্গীর আলমকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যান বৃদ্ধা শাশুড়ি সুফিয়া বেগম। এ সময় তিনি পুকুরে নেমে গোসল করতে শুরু করলে আসামি নাসিমা খাতুন বলেন,

আপনার পিঠের ময়লা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে দেই।” ময়লা তোলার অনুমতি পেয়ে সাবান ঘষে দেওয়ার নামে গলায় থাকা স্বর্ণের চেইনটি খুলে নিয়ে বাড়ি চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় আরেক আসামি ফাইজান বেগম কথা বলে বৃদ্ধাকে অন্যমনস্ক করে দেন বলে অভিযোগ করা হয়।

পরে বাদী মোতাহারা বেগম স্বর্ণের চেইনের খোঁজ করতে গিয়ে আসামিদের কাছে জানতে পারেন, চেইনটি তারা শিক্ষক জাহাঙ্গীর আলমের কাছে বিক্রি করে দিয়েছেন বলে আসামিরা জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে আপস-মীমাংসায় আসামিদের ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়। তবে বৃদ্ধা সুফিয়া বেগম তা মেনে নেননি।

আসামি জাহাঙ্গীর আলম তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, “আসামি নাসিমা খাতুন একবার পুলিশের সামনে চেইনটা খুলে রাখার বিষয়টা স্বীকার করেন। তবে আমার এ বিষয়ে কোনো সম্পৃক্ততা নেই।”

এ ঘটনায় আপস-মীমাংসাকারী বিচারক নজরুল চেয়ারম্যান বলেন, “এ বিষয়ে পরবর্তীতে উভয় পক্ষকে নিয়ে বসার চেষ্টা করেছি, কিন্তু বাদী পক্ষ বসতে চাইছে না।”

ভুক্তভোগী সুফিয়া বেগমের দাবি, “আমার স্বর্ণের চেইনটি ফেরত দেওয়া হোক। আমি টাকা-পয়সা চাই না। আমি গরিব মানুষ, আর কখনো কিনতে পারবো না।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park