সারোয়ার সবুজ:-
গোদাগাড়ীর কৃতি সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শিহাব শাহরিয়ার জাতীয় ছাত্রশক্তি রাজশাহী জেলা শাখার পুনর্গঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন।
সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। শিহাব শাহরিয়ার দীর্ঘদিন ধরে শিক্ষা, ঐক্য ও মুক্তির চেতনায় ছাত্র অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তার এই মনোনয়নে গোদাগাড়ীসহ রাজশাহী জেলার ছাত্র সমাজ ও বিভিন্ন মহলে আনন্দের জোয়ার বইছে। অনেকেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
এ বিষয়ে শিহাব শাহরিয়ার বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে আমরা সবসময় মাঠে থাকব।”
তার এই অর্জনে এলাকাবাসী গর্বিত।