1. admin@godagarinews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট পুঠিয়ায় সহকারী কমিশনার (ভূমি)-এর অভিযান: মাদক ও জুয়ায় আসক্ত ব্যক্তি দণ্ডিত গোদাগাড়ীতে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ: ইউএনও ইসরাত জাহান ও সংশ্লিষ্টদের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা রাজশাহীতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রথাগত কাঠামো শক্তিশালীকরণ ও পুন:বির্নিমাণের পন্থা শীর্ষক কর্মশালার সমাপ্ত।

গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৬৮৫ বার পঠিত

সারোয়ার সবুজ:-

রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও ইউএনও অফিসে অভিযোগ করা হয়েছে। অভিযোগটি করেছেন গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামের আব্দুর রউফ।

দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের নিমতলা জামে মসজিদের বর্তমান কমিটির সম্পাদক মোঃ আফতাব উদ্দীন গত ১০/১১ বছর ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সম্পাদক পদ দখল করে রেখেছেন এবং মনগড়া কমিটির মাধ্যমে মসজিদ পরিচালনা করছেন।

অভিযোগে তিনি আরও বলেন, আয় ব্যয়ের হিসাব বিষয়ে কথা বলতে গেলে ভীতি প্রদর্শন ও মুখ বন্ধ করে রাখার হুমকি দেন মসজিদ কমিটির সম্পাদক ও ৯ নং আওয়ামীলীগের সম্পাদক আফতাব উদ্দীন। গত ৩১ জুলাই মসজিদের আয়-ব্যয় নিয়ে কথা বলতে গেলে বাকবিতন্ডার এক পর্যায়ে আমাকে মারার জন্য উদ্যত হন আফতাব। পরে স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী গত ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন রউফ। রউফ এর দাবি ইউএনও বরাবর অভিযোগ করার পর থেকেই বিবাদী তার উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে হুমকি-ধামকি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

এরই ধারাবাহিকতায় গত ১২ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার সময় বিবাদী তার সাথে থাকা কয়েকজন লোক নিয়ে অভিযোগকারীর বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। নিষেধ করলে লাঠিসোটা নিয়ে মারমুখী আচরণ করে এবং খুন-জখমের হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি রক্ষা পান।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি গত ১৩ অক্টোবর তিনি গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং- ৬৫৩।

অভিযোগকারী তার ও তার পরিবারের নিরাপত্তা এবং মনগড়া মসজিদ কমিটি বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য একটি নতুন মসজিদ কমিটি গঠনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মসজিদ কমিটির সম্পাদক ও আওয়ামী লীগের দেওপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সেক্রেটারি আফতাব উদ্দীন জানান, আমরা জনগণকে সাথে নিয়ে মসজিদটি পুনরায় নির্মাণ করতে চাই। সেখানে গুটি কয়েক লোকের পছন্দ হচ্ছে। তবে আমরা জনগণকে সাথে নিয়েই মসজিদের কাজ শুরু করবো। আয় ব্যয়ের হিসাবের বিষয়ে তিনি জানান, আমরা প্রতি মাসেই জনসম্মুখে হিসাব প্রকাশ করি।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানা ওসি সুজন মিঞা জানান, মসজিদ কমিটির বিরোধ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি পেয়েছি। আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা করব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park